স্টাফ রিপোর্টার : চাঁদপুর চিলড্রেন একাডেমির বৃত্তিপ্রাপ্ত ২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পরিচালিত বৃত্তি পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার শেখ, সাধারণ সম্পাদক শাহানা চৌধুরী, পরিচালক জাকির হোসেন চৌধুরী, সুমন শীল চন্দ্র ও বাবুল সর্দার উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা খানমের পক্ষে ইনচার্জ রুহুল আমিন রাসেলসহ শিক্ষক-শিক্ষিকারা অনুষ্ঠানে অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, চাঁদপুর চিলড্রেন একাডেমি দীর্ঘদিন ধরে জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, বরং ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করা হয়।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এবারের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থীর বৃত্তি অর্জন প্রতিষ্ঠানের জন্য একটি গৌরবময় সাফল্য। এই অর্জনের পেছনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান তারা।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান ও সাবিনা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রাবেয়া আক্তার জুঁই, শাহানারা আলম, শিখা আক্তার, রেশমিন আক্তার, জাকিয়া ইসলাম, মরিয়ম আক্তার প্রেমা, ফারহা দিবা, সুমাইয়া মিম, শারমিন আক্তার, আফরিন আক্তার, ইতি রানী দেবনাথ, নাহিদ নিশাত, আরিজাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

