চাঁদপুরে ‘সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতা’র দ্বিতীয় রাউন্ড সম্পন্ন

চাঁদপুরে ‘সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতা’র দ্বিতীয় রাউন্ড সম্পন্ন

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা চাঁদপুর সদর প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা মতলব উত্তর উপজেলা মতলব দক্ষিণ উপজেলা শাহরাস্তি উপজেলা হাইমচর উপজেলা হাজীগঞ্জ উপজেলা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের দেড় যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত “দ্বিতীয় সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতা–গানে গানে ঈদ আনন্দ” এর দ্বিতীয় রাউন্ড শনিবার (৬ জুন) বিকেল ৩টায় চাঁদপুর সাংবাদিক ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিযোগী শিল্পীরা এ পর্বে অংশগ্রহণ করেন।

উৎসব কমিটির আহ্বায়ক মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী কে এম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

তিনি বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজনে রাজনৈতিক পরিচয়ের বাইরে এসে অংশগ্রহণ করাই উত্তম। প্রতিযোগিতায় অংশ নেওয়া কোমলমতি শিশুদের তিনি শুভেচ্ছা জানান এবং পরবর্তী রাউন্ডে উত্তীর্ণদের অভিনন্দন জানান। একই সঙ্গে ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে বড় পরিসরের আয়োজনের প্রস্তুতির কথাও উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের বিভাগীয় প্রধান আলমগীর বাহার এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল।

স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন পরিষদের সদস্য সচিব কবির চোকদার।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আলমগীর বাহার, অঞ্জনা সাহা এবং সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক সফিউদ্দিন মিতুল।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে “গানে গানে ঈদ আনন্দ” শীর্ষক প্রতিযোগিতায় চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার অংশগ্রহণকারী শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *