রামপুরে এমপি রাশেদা বেগম হীরাকে নাগরিক সংবর্ধনা

রামপুরে এমপি রাশেদা বেগম হীরাকে নাগরিক সংবর্ধনা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর জাতীয় সংবাদ স্লাইড

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আলহাজ রাশেদা বেগম হীরা (এম.এ, এমফিল)-কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন মানবিক প্রত্যয় ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোটসুন্দর এ আলী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মানবিক প্রত্যয় ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী ও ছোটসুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ রাশেদা বেগম হীরা।

বক্তব্যে তিনি দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা বাড়াতে হবে। একইসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি তাঁর গণতান্ত্রিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

রাশেদা বেগম হীরা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি দাবি করেন, জনগণ এখন তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে এবং গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হচ্ছে। বিএনপি অতীতেও গণতন্ত্রের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে রামপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর ইসমাঈল তপাদার কাঞ্চন, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নোমান তালুকদার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নজরুল ইসলাম রিয়াদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির উদ্দিন ফয়সাল, রমনা থানা যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম বাহাদুর, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির সর্দার, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার এবং সমাজসেবক মাওলানা জসীম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক সদস্য আবু রাসেল মো. হানিফ (রাজু তপাদার), রামপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজালাল মিজি, ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম শামীম, সংসদ সদস্য রাশেদা বেগম হীরার ব্যক্তিগত সহকারী রায়হান সানি, স্বেচ্ছাসেবক দলের সদস্য আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *