শাহরাস্তিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

শাহরাস্তিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

উপজেলা সংবাদ শাহরাস্তি উপজেলা স্লাইড

সজল পাল : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা জোরদার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. মো. মমিনুল হক। সভায় সভাপতিত্ব করেন মনিরা খাতুন।

সভায় বক্তব্য দিতে গিয়ে এমপি ইঞ্জি. মো. মমিনুল হক বলেন, উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি জননিরাপত্তা নিশ্চিত করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বক্তব্যে তিনি আরও বলেন, শাহরাস্তির স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখতে হবে এবং সন্ধ্যার পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে ঘরের বাইরে না থাকার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, শাহরাস্তির সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে প্রশাসন সর্বদা কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও জনসেবামূলক কার্যক্রমে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিল্লোল চাকমা এবং মীর মাহবুবুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটওয়ারী, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *