ফরিদগঞ্জে মাদক প্রতিরোধে সম্মিলিত সচেতনতার আহ্বান ইউএনওর

ফরিদগঞ্জে মাদক প্রতিরোধে সম্মিলিত সচেতনতার আহ্বান ইউএনওর

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা স্লাইড

শাখাওয়াত হোসেন মিন্টু : ফরিদগঞ্জে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনকে ক্ষতিগ্রস্ত করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রেও পড়ে।

তিনি বলেন, মাদকের কারণে অনেক তরুণ তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ হারিয়ে ফেলছে। একই সঙ্গে পরিবারে অশান্তি, অর্থনৈতিক সংকট ও সামাজিক অবক্ষয় বাড়ছে। এ সমস্যা মোকাবিলায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। মাদকবিরোধী সচেতনতা বাড়াতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন তালুকদার, কৃষি উপ-সহকারী কর্মকর্তা শাহরিয়ার আলম এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা, পল্লীবিদ্যুতের ডিজিএম মো. মোবারক হোসেন সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুদা আকতার, ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, ৬নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ, ৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. শাহআলম এবং ১৫নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *