বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর সদর উপজেলা বিএনপি। শনিবার (২৯ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ও সুশৃঙ্খলভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান মো. সফিকুজ্জামান।
তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলায় গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
দেওয়ান মো. সফিকুজ্জামান আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে। কর্মসূচিতে সব ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে অংশ নিতে হবে। কোনো ব্যক্তি আলাদাভাবে মিছিল নিয়ে আসবেন না। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে হবে।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
সভায় বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য অ্যাড. মুনিরা চৌধুরী, সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. মাসুদ রায়হান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, হানারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু, চান্দ্রা ইউনিয়ন বিএনপির মফিজুল ইসলাম মফু মেম্বার, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম ভূঁইয়া, বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মো. আলাউদ্দিন, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিয়াজী, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠান, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খান, ইব্রাহীমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন মিয়া চকিদার, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ চোকদার, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশ্রাফ রিপন এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কাইয়ুম মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী খান, কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, মো. বাকের খন্দকার, মো. জাকির হোসেন তালুকদার, মো. মোশারফ হোসেন শিকদার, পীরজাদা বরকত উল্লাহ খান, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. মাহমুদ হাসান কবির, কোষাধ্যক্ষ মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান, যুববিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম নজু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আবু হানিফ কাকন, ছাত্রবিষয়ক সম্পাদক জিসান আহমেদ, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক পীরজাদা জুনায়েদ উল্লাহ খান ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক পারভেজ খান।
এ ছাড়া চাঁদপুর সদর উপজেলা বিএনপির অন্তর্ভুক্ত ১৪টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

