চাঁদপুর ইইডি’র নতুন নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম

চাঁদপুর ইইডি’র নতুন নির্বাহী প্রকৌশলী মোজাহিদুল ইসলাম

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোজাহিদুল ইসলাম আলিফ। সোমবার (২৭ জুলাই) দুপুরে তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফের কাছ থেকে দাপ্তরিক দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের মাধ্যমে মোজাহিদুল ইসলাম আলিফ চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চাঁদপুরে বদলি করা হয়।

চাঁদপুরে যোগদানের আগে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা জোনে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষা অবকাঠামো উন্নয়ন, নির্মাণ ও সংস্কার প্রকল্প বাস্তবায়নে তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় মোজাহিদুল ইসলাম আলিফ বলেন, সরকার তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে পালনে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি শিক্ষা অবকাঠামো উন্নয়নসংক্রান্ত সব কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে চাঁদপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান এবং নতুন উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন আরও গতিশীল ও কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *