স্টাফ রিপোর্টার : চাঁদপুর প্রিন্সিপাল অফিসে বিদায়ী ডেপুটি জিএম সঞ্জয় কুমার রায়কে বিদায় এবং নবাগত শাহ তৌফিক ইমামকে বরণ করা হয়েছে।
সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস, চাঁদপুরে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সঞ্জয় কুমার রায়ের বিদায় এবং নবাগত ডিজিএম শাহ তৌফিক ইমামের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় চাঁদপুরের সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মানিক সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র অফিসার আসরাফুল ইসলাম।
এতে চাঁদপুর জেলার সোনালী ব্যাংকের ২০টি শাখার ম্যানেজারসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিদায়ী ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার রায়ের দায়িত্বকালীন কর্মকাণ্ড ও অবদানের বিষয় তুলে ধরা হয়। একই সঙ্গে নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ তৌফিক ইমামকে স্বাগত জানানো হয়।

