কচুয়ায় তরুণদের দক্ষতা উন্নয়নে ভিডিপি প্রশিক্ষণ

কচুয়ায় তরুণদের দক্ষতা উন্নয়নে ভিডিপি প্রশিক্ষণ

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ

রাজীব চন্দ্র শীল : দক্ষ ও সচেতন জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ভিডিপি ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। কচুয়া সরকারি ডিগ্রি কলেজ ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে পৃথকভাবে আয়োজিত এ কর্মসূচিতে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রশিক্ষণ ১৬ জুন শুরু হয়েছে এবং আগামী ২৯ জুন সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

বুধবার অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (প্রকল্প ও প্রশিক্ষণ) মো. মইনুল ইসলাম মজুমদার। তিনি বলেন, দক্ষ মানবসম্পদই দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তরুণদের কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে আনসার ও ভিডিপি বাহিনী বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণও বাড়বে।

অনুষ্ঠানে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, ব্যবসায়ী মো. তাজুল ইসলাম মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নেতৃত্ব বিকাশ, দুর্যোগ ব্যবস্থাপনা, আত্মকর্মসংস্থান, সামাজিক দায়িত্ববোধ এবং জাতীয় উন্নয়নে যুবসমাজের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *