কচুয়ায় দুই কিলোমিটার সড়ক সংস্কারে স্বস্তি স্থানীয়দের

কচুয়ায় দুই কিলোমিটার সড়ক সংস্কারে স্বস্তি স্থানীয়দের

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ ১

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বড় তুলাগাঁও থেকে পিলগিরী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন সমাজসেবক, শিক্ষানুরাগী এবং উপজেলা যুবদলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন শাক্কু।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর ধরে সংস্কারবিহীন থাকায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি এক মাসের টানা ভারী বৃষ্টিতে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী, মসজিদের মুসল্লি এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে শাখাওয়াত হোসেন শাক্কু নিজ অর্থায়নে ইট ও বালু দিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। এতে এলাকাবাসীর চলাচলে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন, ফজলুল হক ও আবুল হোসেনসহ অনেকে জানান, শাখাওয়াত হোসেন শাক্কু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। সড়ক সংস্কারের এই উদ্যোগও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

স্থানীয়দের দাবি, শুধু সড়ক উন্নয়ন নয়, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি নিয়মিত সহযোগিতা করে থাকেন। ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।

শাখাওয়াত হোসেন শাক্কু বলেন, অতীতেও তিনি এলাকার মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। মানুষের জন্য কাজ করতে পারলেই তিনি আত্মতৃপ্তি অনুভব করেন। রাস্তার বেহাল অবস্থার খবর পেয়ে দ্রুত নিজস্ব অর্থায়নে এটি সংস্কার করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, তাঁর বাবা-মা অসুস্থ। তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি যেন আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।

এ ছাড়া জনদুর্ভোগের স্থায়ী সমাধানে সড়কটি পাকা বা ঢালাই করার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন এমপির সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *