ফরিদগঞ্জে কড়ৈতলী জমিদার বাড়ি সংস্কারে প্রশাসনের উদ্যোগ

ফরিদগঞ্জে কড়ৈতলী জমিদার বাড়ি সংস্কারে প্রশাসনের উদ্যোগ

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা স্লাইড

মো: মহিউদ্দিন : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী কড়ৈতলী জমিদার বাড়ি (বাবুর বাড়ি) সংস্কার ও দর্শনার্থী সুবিধা উন্নয়নের লক্ষ্যে বুধবার (১০ মে/২৬) পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান। পরিদর্শনকালে দ্রুত সময়ের মধ্যে জরাজীর্ণ ভবন সংস্কার ও প্রাচীর নির্মাণের ঘোষণা দেওয়া হয়।

ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী এলাকার এই ঐতিহাসিক জমিদার বাড়িটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। কালের সাক্ষী হিসেবে পরিচিত এ স্থাপনাটি স্থানীয়দের কাছে শুধু ইতিহাস নয়, বরং সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র হিসেবেও বিবেচিত।

পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, স্থাপনাটির জরাজীর্ণ ভবন সংস্কার এবং চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের কাজ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, ঐতিহাসিক এ স্থানটি যথাযথভাবে সংরক্ষণ ও উন্নয়ন করা হলে এটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।

এলাকাবাসীর দাবি, পর্যটন মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে কড়ৈতলী জমিদার বাড়িকে একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *