মতলব পৌর ভূমি অফিসে অফিস সহায়কের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

মতলব পৌর ভূমি অফিসে অফিস সহায়কের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

মতলব প্রতিনিধি : মতলব পৌর ভূমি অফিসের অফিস সহায়ক খোরশেদ আলমের বিরুদ্ধে বিভিন্ন সেবা দিতে গিয়ে ঘুষ ও অনিয়মের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, নামজারি, নথিপত্র পরিদর্শনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে তিনি সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, কাজ শেষে কেউ স্বেচ্ছায় বকশিশ […]

Continue Reading
চাঁদপুর মহিলা কলেজে ৩৯ শিক্ষার্থী পেলেন এক লাখ টাকার বৃত্তি

চাঁদপুর মহিলা কলেজে ৩৯ শিক্ষার্থী পেলেন এক লাখ টাকার বৃত্তি

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সরকারি মহিলা কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে ৩৯ জন শিক্ষার্থীর হাতে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ এবং ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ তুলে দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মোট এক লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর […]

Continue Reading
চাঁদপুর জেলা পরিষদের ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁদপুর জেলা পরিষদের ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করা হয়। বাজেটে রাজস্ব খাতে ২৪ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ হিসেবে ৩০ কোটি […]

Continue Reading
হাইমচরে কথিত পীরের আস্তানায় সংঘর্ষ, ইমামসহ আহত অন্তত ১০

হাইমচরে কথিত পীরের আস্তানায় সংঘর্ষ, ইমামসহ আহত অন্তত ১০

আবুল কালাম আজাদ : হাইমচর উপজেলায় কথিত এক নারী পীরের আস্তানায় আয়োজিত গান-বাজনা ঘিরে সংঘর্ষের ঘটনায় স্থানীয় একটি মসজিদের ইমামসহ অন্তত ১০ জন মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ইমাম মাওলানা ইমরান হোসেনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসীর একাংশ ওই আস্তানায় ভাঙচুর চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় […]

Continue Reading
ফরিদগঞ্জে সম্পত্তি বিরোধের জেরে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ফরিদগঞ্জে সম্পত্তি বিরোধের জেরে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের গাজীবাড়িতে সম্পত্তি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফারুক হোসেন সাতজনকে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে উল্টো বাদীপক্ষের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলেছে। লিখিত অভিযোগে ফারুক হোসেন উল্লেখ করেন, গত ১৯ জুন তার […]

Continue Reading
কচুয়ায় স্ত্রী হত্যার ঘটনায় পলাতক স্বামী রংপুর থেকে গ্রেপ্তার

কচুয়ায় স্ত্রী হত্যার ঘটনায় পলাতক স্বামী রংপুর থেকে গ্রেপ্তার

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে পলাতক স্বামী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের একদিন পর শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুর থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, গোপন […]

Continue Reading
চাঁদপুর-রায়পুর সড়কের পাশে অবৈধ ভরাট, প্রশাসনের নীরবতায় বাড়ছে দখল

চাঁদপুর-রায়পুর সড়কের পাশে অবৈধ ভরাট, প্রশাসনের নীরবতায় বাড়ছে দখল

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-রায়পুর সড়কের পাশে অবৈধভাবে সড়কের জায়গা দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে। সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় প্রায় এক মাস ধরে চলমান এ ভরাট কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও এখন পর্যন্ত সড়ক বিভাগ কিংবা স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, খাজা আহম্মদ নগরের […]

Continue Reading
শহরের বড়স্টেশন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক

শহরের বড়স্টেশন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ কেজি গাঁজাসহ শামীম মোল্লা (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (২৪ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]

Continue Reading
শাহতলী জিলানী চিশতী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

শাহতলী জিলানী চিশতী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীরা অংশ নেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর […]

Continue Reading
ফল উৎসবে মুখর ল্যাবরেটরি স্কুল

ফল উৎসবে মুখর ল্যাবরেটরি স্কুল

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি, দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘ফল উৎসব ২০২৬’। বুধবার (২৪ জুন) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, উৎসবে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তারা […]

Continue Reading