চাঁদপুরের সাবেক তিন এসপিসহ ৩৩ পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

চাঁদপুরের সাবেক তিন এসপিসহ ৩৩ পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

চাঁদপুর সদর জাতীয় সংবাদ স্লাইড

স্টাফ রিপোর্টার : সরকার বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এ তালিকায় রয়েছেন চাঁদপুরের সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত ডিআইজি হিসেবে কর্মরত জিহাদুল কবির।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ৩৩ কর্মকর্তাকে সরকারি বিধান অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এদিকে একই দিনে পুলিশের বিভিন্ন ইউনিটে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদলেরও আদেশ জারি করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।

পুলিশ প্রশাসনের এ সিদ্ধান্তের মাধ্যমে একদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের ঘোষণা দেওয়া হয়েছে, অন্যদিকে কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার পুলিশ নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *