স্টাফ রিপোর্টার : শহরের সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘নিশি রোড সোসাইটি’। মঙ্গলবার (২৬ মে) সকালে শহরের নিশি রোড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন এবং মানবিক ও সামাজিক উদ্যোগকে আরও সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ ইকবাল হোসেন। তিনি বলেন, সমাজকে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক সহায়তার পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
নিশি রোড সোসাইটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন মাস্টার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শামসুল আলম সূর্য, খোকন মিজি, শাহাদাত হাওলাদার, জিয়া প্রধানীয়া, কালু রাঢ়ী, মোঃ শাহাদাত খান এবং আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক সংগঠনগুলো সমাজের ইতিবাচক মানুষদের একত্রিত করে মানবিক মূল্যবোধভিত্তিক একটি সমাজ গঠনে ভূমিকা রাখছে। একই সঙ্গে নতুন প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, নিশি রোড সোসাইটি শুধু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েই থেমে থাকবে না; ভবিষ্যতেও সমাজ উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং সচেতনতামূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন শামসুল আলম সূর্য। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহাদাত হোসেন মাস্টার এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল হালিম।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মোঃ মোশারফ খান, মোঃ হযরত আলী ও মোঃ চুন্নু সরকার; যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন খান; সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হেলাল; সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শুক্কুর আলী বেপারী (সানি) ও নেছার আহমেদ রুবেল; দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির পলাশসহ আরও অনেকে।

