চাঁদপুর প্রেস ক্লাবে শুরু হচ্ছে পিআইবির এআই প্রশিক্ষণ

চাঁদপুর প্রেস ক্লাবে শুরু হচ্ছে পিআইবির এআই প্রশিক্ষণ

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) শুরু হচ্ছে। চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ২৩ থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত এ কর্মশালা প্রেস ক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং সঞ্চালনায় থাকবেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।

প্রশিক্ষণে অংশ নিতে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে চাঁদপুরের আমন্ত্রিত সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

চাঁদপুর প্রেস ক্লাব সূত্র জানিয়েছে, পিআইবির নির্ধারিত আসনসংখ্যা ও প্রশিক্ষণের সীমাবদ্ধতার কারণে এবার নির্দিষ্টসংখ্যক সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে পর্যায়ক্রমে চাঁদপুরের সকল পেশাদার ও মাঠপর্যায়ের সাংবাদিকদের জন্য একই ধরনের প্রশিক্ষণের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষতা অর্জন এবং অনলাইনে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের (ফ্যাক্ট চেকিং) সক্ষমতা বাড়ানোই এই কর্মশালার মূল উদ্দেশ্য। সাংবাদিকদের আধুনিক সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *